School Logo
তারাকান্দি উচ্চ বিদ্যালয়
Tarakandi High School
ডাকঘর: তারাকান্দি, উপজেলা: কাজিপুর, জেলা: সিরাজগঞ্জ
Board Logo
জরুরি নোটিশ
এতদ্বারা তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৮-১০-২০২৬ ইং রোজ রবিবার হতে ২৫-১০-২০২৬ ইং রোজ রবিবার পর্যন্ত শ্রীশ্রী দূর্গাপূজা, লক্ষীপূজা, প্রবারনা পূর্ণিমা, (আশ্বিনী পূর্ণিমা) উপলক্ষ্যে বিদ্যালয় এতদ্বারা তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৭/১০/২০২৬ খ্রি. থেকে ১২/১১/২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতদ্বারা তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৯/০৯/২০২৬ খ্রি. থেকে ০১/১০/২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সিএ (ধারাবাহিক মূল্যায়ন) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)-এর বাণী

তারাকান্দি উচ্চ বিদ্যালয়-এর শিক্ষা, শৃঙ্খলা ও অগ্রযাত্রায় স্বাগত

শুভেচ্ছা ও বাণী

সুপ্রিয় অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, শিক্ষানুরাগী সুধীসমাজ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,

ঐতিহ্যবাহী তারাকান্দি উচ্চ বিদ্যালয় দীর্ঘকাল ধরে উত্তর অঞ্চলের শিক্ষার আলো বিস্তার, নৈতিক মূল্যবোধ গঠন এবং সুনাগরিক গড়তে অনন্য ভূমিকা পালন করে আসছে। জ্ঞানের আলোকবর্তিকা হাতে নিয়ে যে পথচলা শুরু হয়েছিল, তা আজ এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে।

আজকের দ্রুত পরিবর্তনশীল ও প্রযুক্তি নির্ভর বিশ্বে কেবল পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞান অর্জনই যথেষ্ট নয়। আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে প্রজ্ঞা, সৃজনশীলতা, সততা এবং সুশৃঙ্খল মানসিকতা গড়ে তোলা। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষায় আলোকিত হওয়ার পাশাপাশি দেশপ্রেম, সংস্কৃতি এবং নৈতিক চেতনায় উজ্জীবিত হয়ে উঠুক।

আমাদের দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দ প্রতিনিয়ত মানসম্মত ও আধুনিক শিক্ষাদানে অঙ্গীকারবদ্ধ। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং কোমলমতি শিক্ষার্থীদের সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে আমরা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আইসিটি ল্যাব, বিজ্ঞানাগার ও খেলাধুলার সার্বিক সুবিধা আরও সমৃদ্ধ করতে নিরলস কাজ করে যাচ্ছি।

একজন শিক্ষার্থীর জীবনের প্রথম ও সবচেয়ে বড় বিদ্যাপীঠ তার পরিবার, আর দ্বিতীয়টি হলো তার শিক্ষা প্রতিষ্ঠান। তাই শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে নিবিড় যোগাযোগ ও সহযোগিতা অত্যন্ত জরুরি।

আসুন, আমরা সবাই মিলে আমাদের প্রিয় প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে যাই এবং আমাদের সন্তানদের এক উজ্জ্বল, মানবিক ও ডিজিটাল ভবিষ্যতের দিকে চালিত করি।

সকলের সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করছি।

আমি বিশ্বাস করি, পারস্পরিক সহযোগিতা, নিয়মানুবর্তিতা, অধ্যবসায় ও সততার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা নিজেদের আলোকিত করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে আমাদের শিক্ষা কার্যক্রম, অর্জন ও বিভিন্ন তথ্য সহজে ভাগ করে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই উদ্যোগ বিদ্যালয়ের কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে সহায়ক হবে বলে আমি আশাবাদী।
সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।